logo

গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মাইকিং করে কর্মসূচির প্রচার চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। ছবি: এশিয়া পোস্ট

বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক নিয়ে মাইকিং করে কর্মসূচির প্রচার চালানো হয়।

Advertisement

মাইকিংয়ে আগামী রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। মাইকিংয়ে জানানো হয়, কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এ কর্মসূচির প্রচারে মাইকিংকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। আমাদের ওখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।