logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বেনাপোল চেকপোস্টে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বেনাপোল চেকপোস্টে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। ছবি : এশিয়া পোস্ট

অবৈধ অনুপ্রবেশ ও যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত পয়েন্টগুলোতে বাড়তি টহল শুরু করেছে।

Advertisement

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট