logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আ.লীগ যে সন্ত্রাসী দল, তা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে: হুইপ দুলু

আ.লীগ যে সন্ত্রাসী দল, তা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ হয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেররিস্ট রাজনৈতিক দল। তারা সন্ত্রাস ও নৈরাজ্য করে। আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার ও ড্রাইভারদের পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

Advertisement

জাতীয় সংসদের হুইপ বলেন, এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে আজ আমরা ক্ষমতায় এসেছি মাত্র আট মাস। এখনও প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি সময় বাকি আছে। অথচ আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? সেই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।

এর আগে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।