খুলনায় নিজ বাড়ি থেকে জেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

খুলনায় নিজ বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিঘলিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রিয়াজ কচিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াজ কচির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।