logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু সুলতান গ্রেপ্তার

নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু সুলতান গ্রেপ্তার
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। ছবি: এশিয়া পোস্ট

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে ফের (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বছরের ৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলার আসামি ছিলেন টিপু সুলতান। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এশিয়া পোস্টকে বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।