logo

বরিশাল টার্মিনালে বাসে আগুন

বরিশাল টার্মিনালে বাসে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত বাস। ছবি : এশিয়া পোস্ট

বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশের কয়েকটি আসন ও ইঞ্জিনের কভার পুড়ে গেছে।

Advertisement

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বাসটি টার্মিনালের পেছনের দিকে বিকল অবস্থায় রাখা ছিল। তার ধারণা, বাসের ইঞ্জিনের ওপরের আসনে বসে কয়েকজন মাদকসেবী ইয়াবা সেবনের সময় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে বাসশ্রমিকদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন বাসের জানালা দিয়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।