logo

পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়

পিস্তল-গুলিসহ দম্পতি গ্রেপ্তার, অস্ত্রের চালান যাচ্ছিল খুলনায়
অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার শাহীন আলী ও তার স্ত্রী পিংকি খাতুন। ছবি : পুলিশের সৌজন্যে

রাজশাহীর গোদাগাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করা অস্ত্র ও গুলির চালান খুলনায় নেওয়া হচ্ছিল।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী উপজেলার সাইরহল এলাকায় মহাসড়কে ডিবি পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও পরিস্থিতি বিবেচনায় অস্ত্রগুলো খুলনায় নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট