logo

পানিতে পড়ল ভাগনে, বাঁচাতে গিয়ে ডুবল খালাও

পানিতে পড়ল ভাগনে, বাঁচাতে গিয়ে ডুবল খালাও
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে খালা ও ভাগনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের কয়েকটি শিশু একসঙ্গে খেলছিল। এ সময় অসাবধানতাবশত চার বছর বয়সি এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পুকুরে নামে তার আট বছর বয়সি খালা। একপর্যায়ে দুজনই ডুবে যায়।

পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগনে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট