Advertisement

ভাগনিকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে গেল খালাও

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
ভাগনিকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে গেল খালাও
সেচ ক্যানেল। ছবি : এশিয়া পোস্ট

নীলফামারীর ডিমলায় সেচ ক্যানেলের পানিতে ডুবে পাখি আক্তার (১২) ও সিনহা আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগনি।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাখি আক্তার ডিমলা উপজেলার নতুন বাজার এলাকার আজগার আলীর মেয়ে এবং সিনহা আক্তার একই এলাকার আবুলের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে তুহিন বাজার এলাকায় একটি সেচ ক্যানেলের পাশে পাখি ও সিনহা খেলা করছিল। খেলার একপর্যায়ে সিনহা দুর্ঘটনাবশত ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে খালা পাখি আক্তার পানিতে নামলে সে-ও ডুবে যায়।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ক্যানেল থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুই শিশুই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।