logo

নারীর পেটে গাঁজা মোড়ানো, ধরা পড়ল পুলিশের হাতে

নারীর পেটে গাঁজা মোড়ানো, ধরা পড়ল পুলিশের হাতে
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন।

আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি এলাকার মোছা. ফাতেমা আক্তার মিথিলা মনি কোকিলা (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস মায়া (২৪)।

জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় দাওয়াতুল হক তা'লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে মনির সরকারের বাড়ির সামনে দুই নারীকে সন্দেহ হলে এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের চ্যাক করলে বোরখার ভেতরে পেটের মধ্যে পেঁচানো ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে। পরে দেখা যায় গ্রেপ্তারকৃত এ দুই নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক পাচার প্রতিরোধে আমাদের একাধিক টিম কাজ করছে। সে অভিযানের অংশে এ দুই নারীকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সীামন্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।