logo

গুলিস্তানে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩

গুলিস্তানে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩
গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর গুলিস্তানে পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তাররা হলেন, দীপু মল্লিক (৩০), ফাহিম আহমেদ তুহিন (২২) ও মো. রিপন (৪৮)।

শনিবার (১৪ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটায় পল্টন মডেল থানার আওতাধীন গুলিস্তান মওলানা ভাসানী স্টেডিয়ামের ৩ নম্বর গেট, এরশাদ সড়ক ও আবরার ফাহাদ চত্বরে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ফাহিম আহমেদ তুহিনের বিরুদ্ধে আগে থেকেই চারটি মামলা রয়েছে। এ ছাড়া মো. রিপনের বিরুদ্ধে দুটি মামলা ও একটি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট