ব্যানবেইসে ২৭৩ পদে নিয়োগ, জেএসসি পাসে আবেদন

আউটসোর্সিং প্রক্রিয়ায় চৌদ্দ ক্যাটাগরিতে ২৭৩ জন সেবাকর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ১০ ক্যাটাগরিতে ২৩ জন এবং দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চার ক্যাটাগরিতে ২৫০ জন নেওয়া হবে।
ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের সরাসরি অথবা ডাকযোগে আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।
যেসব পদে আবেদন গ্রহণ করা হবে—
১. ইলেকট্রিশিয়ান: ২টি
বেতন: মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা বা লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. এসি মেকানিক: ১টি
বেতন: মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। এসি সার্ভিসিংয়ের প্রশিক্ষণ বা সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সার্ভার টেকনিশিয়ান: ১টি
বেতন: মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. ড্রাইভার: ২টি
বেতন: মাসিক সেবামূল্য ১৯,৬৩৬ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। হালকা বা মাঝারি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫. লিফটম্যান: ১টি
বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. ডেসপাচ রাইডার: ১টি
বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. মেসেঞ্জার: ২টি
বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৮. নিরাপত্তাপ্রহরী: ৪টি
বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পরিচ্ছন্নতাকর্মী: ৮টি
বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১০. ফরাস: ১টি
বেতন: মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) যেসব পদে নিয়োগ—
১. নিরাপত্তাপ্রহরী: ১২৩টি
বেতন: মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. নিরাপত্তাপ্রহরী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকার জন্য): ২টি
বেতন: মাসিক সেবামূল্য ১১,১৭৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। শারীরিকভাবে সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পরিচ্ছন্নতাকর্মী: ১২৩টি
বেতন: মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পরিচ্ছন্নতাকর্মী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকার জন্য): ২টি।
বেতন: মাসিক সেবামূল্য ১৭,১৭৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমান পাস। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর।
আবেদনপদ্ধতি
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের নমুনা দেখুন


