logo

পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার

পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৯ হাজার
ছবি: সমকাল থেকে নেওয়া

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি; উভয় ক্ষেত্রেই গতবারের তুলনায় ফলাফল খারাপ হয়েছে।

এবার সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গতবার পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। গত বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে গতবারের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।