logo

নিয়োগ দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

নিয়োগ দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন
ব্র্যাকের লোগো। ছবি: প্রথম আলো

‘ফিল্ড ফ্যাসিলিটেটর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। ৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসের ওপর কার্যকর জ্ঞান থাকতে হবে। ফোরাম বা সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মসূচি উপস্থাপনে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সুবিধা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।