কড়া ও তিতা হওয়া চায়ের স্বাদ ফেরান ৫ উপায়ে

চা বানাতে গিয়ে অনেক সময়ই ভুল হয়ে যায়। বেশি ফুটে যাওয়া বা অতিরিক্ত চা-পাতার কারণে চা তিতা ও কড়া স্বাদের হয়ে ওঠে। কিন্তু এমন চা ফেলে দেওয়া জরুরি নয়। কিছু সহজ ঘরোয়া কৌশল ব্যবহার করলেই তিতা চায়ের স্বাদ অনেকটাই ঠিক করা সম্ভব। অনেক সময় পাশের মানুষও বুঝতে পারে না যে চা প্রথমে খারাপ হয়েছিল।
চা বানানো যতটা সহজ মনে হয়, আসলে ততটাই সূক্ষ্ম একটি কাজ। সামান্য ভুলেই এর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে চা বেশি ফুটে গেলে বা দীর্ঘ সময় চুলায় থাকলে ট্যানিন বেড়ে গিয়ে তিতা স্বাদ তৈরি হয়।
তবে ভালো খবর হলো, এই সমস্যা সহজেই ঠিক করা যায়।
চা কেন তিতা হয়
চা বেশি সময় ফুটলে বা বেশি চা-পাতা ব্যবহার করলে ট্যানিন নামের উপাদান বেড়ে যায়। এই উপাদানই চায়ের স্বাদকে কড়া ও তিতা করে তোলে। এছাড়া বেশি আঁচে রান্না করা বা বারবার গরম করাও স্বাদ নষ্ট করতে পারে।
তিতো চায়ের স্বাদ ফেরানোর ৫টি সহজ উপায়
দুধ বা গরম পানি মেশান
চা বেশি কড়া হয়ে গেলে তার ঘনত্ব কমানো সবচেয়ে সহজ উপায়। দুধ চায়ের ক্ষেত্রে সামান্য গরম দুধ মেশান ও ব্ল্যাক টি বা লেবু চায়ের ক্ষেত্রে গরম পানি মেশান।
এতে তিতা ভাব অনেকটাই কমে যায়।
লেবুর রস ব্যবহার করুন
লেবুর অল্প রস তিতা স্বাদ কমাতে সাহায্য করে এবং চাকে হালকা টক স্বাদ দেয়। তবে দুধ চায়ে লেবু দেবেন না, এতে দুধ কেটে যেতে পারে।
এক চিমটি লবণ দিন
খুব অল্প পরিমাণ লবণ চায়ের তিতা ভাব কমাতে পারে। তবে বেশি লবণ দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই সাবধানে ব্যবহার করতে হবে।