logo

প্রেমে পড়ার শুভ দিন তুলার, ঝামেলায় পড়তে পারে কর্কট

আনন্দবাজার
আনন্দবাজার
প্রেমে পড়ার শুভ দিন তুলার, ঝামেলায় পড়তে পারে কর্কট
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

Advertisement

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

পরিবারের সবার ইচ্ছাকে প্রাধান্য দিন। কোনো কাজের জন্য প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। বাড়িতে তর্ক এড়িয়ে চলুন। ব্যবসা ও বাড়ির সম্পর্কের ভারসাম্য বাড়তে পারে। ছোটরা বড়দের উপদেশ মেনে চলবেন। বন্ধুর প্রতি স্বার্থপরতা ও সঙ্কীর্ণ মনোভাব ত্যাগ করুন। ব্যবসার বিষয়ে আস্থা বজায় থাকতে পারে। কর্মকর্তারা সহযোগিতা করবেন।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

স্বামী বা স্ত্রীর কোনো কাজের জন্য উত্তেজিত হতে পারেন। সকালের দিকে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, আঘাত লাগতে পারে। ব্যবসায় মন দিন। নতুন কাজে খুব সাবধানে পা ফেলুন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়তে পারে। পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন। স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা আছে।

মিথুন (২১ মে–২০ জুন)

পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। অফিসে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে ধৈর্য্যের সঙ্গে বিষয়টি ভাবুন। কাছের মানুষকে অবহেলা করবেন না। ব্যবসায় সহ্যশক্তি বাড়ান। অল্পতে মেজাজ খারাপ করলে ক্ষতি হতে পারে। দীর্ঘ দিনের আটকে থাকা কোনো সম্পত্তির মামলার নিষ্পত্তি হয়ে যাবে। সকালের দিকে অনাবশ্যক কাজে জোর না দিয়ে জরুরি কাজগুলো করুন।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

প্রেমের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্যজীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। তবে শেয়ারে আর্থিক লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসায় লাভ হতে পারে। সাফল্যের নতুন দরজা খুলে যাবে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

সকালের দিকে কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শরীর খারাপ হতে পারে। চোখের সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যাও বাড়তে পারে। ব্যবসায় কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি হতে পারে। পরিবারের সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে। বাবার জন্য ভালো কিছুর ব্যবস্থা করতে পারবেন। এলাকার শত্রুদের থেকে সাবধান থাকুন। অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

বিভিন্ন ক্ষেত্রেই খুব ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। শিল্পীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে। লেনদেন ভালো হবে। ব্যবসায় লাভ হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, তাদের সামনে ভালো সুযোগ আসতে পারে। গবেষকেরাও সুখবর পেতে পারেন। তবে সন্তানের খারাপ ব্যবহারে কষ্ট পেতে পারেন। নতুন প্রেমের ব্যাপারে নিঃসঙ্কোচে এগিয়ে যান। উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা পাবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভালো হবে। দীর্ঘ দিনের অশান্তি মিটে যেতে পারে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে। মা-বাবার সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের ব্যাপারে কোনো খুশির খবর পেতে পারেন। মনোবল তুঙ্গে থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো। তবে স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। ব্যবসায় সুখের পরিবেশ থাকবে। প্রিয়জনের সঙ্গে সুখী জীবন কাটাতে পারবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

নতুন কাজের বিষয়ে কথাবার্তা হতে পারে। কাজে খুব ভালো গতি আসবে। অফিসে সম্মান বাড়বে। আপনার আচরণ চিত্তাকর্ষক হবে। পড়াশোনায় ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে। সকালের দিকে বাড়িতে অতিথি আসতে পারে। প্রতিবেশীর কাছে সম্মান থাকবে। দুপুরের পরে সব জায়গায় সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায় জীবনযাত্রার মান উন্নত হবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

কাজের বিষয়ে সচেতন হোন। অফিসে আকর্ষণীয় সুযোগ পাবেন। নতুন ব্যবসার পরিকল্পনা এগোবে। বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে। তবে শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। সকালের দিকে ব্যবসার উপযুক্ত সুযোগ কাজে লাগান। আদালতের সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো আপনার পক্ষে থাকতে পারে। পরিবারে সম্পদের বৃদ্ধি হবে। মেধার জোরে উন্নতির সম্ভাবনা আছে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

বিয়ের ব্যাপারে ভালো প্রস্তাব পেতে পারেন। বাবা-মায়ের বিশ্বাস ধরে রাখতে পারবেন। গুরুজনের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বজায় থাকবে। কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হবেন। ব্যবসার জন্য দিনটি ভালো। ব্যবসায় অংশীদারের সহযোগিতা পেতে পারেন। সন্তানের বিষয়ে কোনো ভালো খবর আসতে পারে। কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

ব্যবহার খুব ভালো রাখুন। ক্রেতার সঙ্গে নম্র ব্যবহার করুন। হুট করে মাথা গরম করবেন না। কোনো আত্মীয়ের জন্য বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। আত্মীয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। গাড়ির সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাড়ির বিষয়গুলো ভালো থাকবে। সহকর্মীরা কাজে সহায়তা করবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ব্যবসায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ঝামেলা হতে পারে। কোথাও নতুন ব্যবসা শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। অফিসে কাজের চাপ থাকতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়ান। ব্যবসার লক্ষ্যে অবিচল থাকুন। কোথাও কাজের চেষ্টা করলে সেখান থেকে ডাক পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সকালের দিকে আবেগতাড়িত হয়ে কিছু করে বসবেন না।