logo

আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

আনন্দবাজার
আনন্দবাজার
আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক সোমবারের (১৬ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

পরিবারের সঙ্গে রাতে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। উত্তেজনাপূর্ণ কোনো কাজ করতে যাবেন না। ঠান্ডার দেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

অংশীদারি ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন। আর্থিক দিকে বেশ কিছুটা লাভের সম্ভাবনা আছে। অফিসের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কে সঙ্গী কথায় সন্তুষ্ট না-ও হতে পারে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

গভীর কোনো চিন্তা মাথায় ঘুরতে থাকবে। সন্তানদের পড়ালেখার জন্য খরচ হতে পারে। তবে সম্পদ ও শরীর দুটো দিকেই নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

বাড়ির মানুষেরা কোনো পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে চাইবেন না। প্রেমের দিকে একটু ঝামেলা দেখা যাচ্ছে। জীবনের ছন্দ ঠিক রাখতে হলে মুখে মিষ্টি ভাষা রাখতে হবে।

মিথুন (২১ মে–২০ জুন)

শরীরের থেকেও বেশি কাজকে গুরুত্ব দেওয়ায়, শারীরিক চাপ বাড়তে পারে। সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। পারিবারিক সম্পর্ককে কতটা মূল্য দেন, তা আপনার পরিবারের মানুষ বুঝতে পারবে। বিকেলের পরে বই পড়তে ইচ্ছে করতে পারে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

জীবনসঙ্গীকে মনের কথা বলতে গিয়ে পরিণতি খারাপের দিকে যেতে পারে। কাজের প্রতি নিষ্ঠা দেখে অফিসের বস খুশি হবেন। তবে আত্মবিশ্বাসের অভাব থাকলে কর্মে ক্ষতি হয়ে যেতে পারে। কাউকে ধার দেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন। খাবারের তালিকায় শাকসব্জি রাখতে পারেন। খুব বেশি ভিড়ের জায়গা এড়িয়ে চলুন।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

পরিবারে ঝামেলা লাগতে পারে, মিটিয়ে নিতে চেষ্টা করুন। মা-বাবার কোনো সিদ্ধান্ত পছন্দ হবে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, বিশেষ করে টাকা ও স্বাস্থ্যের বিষয়ে।

পুরোনো কোনো কাজের সাফল্য উৎসাহ দিতে পারে। গাড়ি কেনার উদ্যোগ নিতে পারেন। কারও সম্পর্কে কোনো মন্তব্য করতে যাবেন না।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকতে পারে, সঞ্চয়ও ভালো হবে। যারা হিংসা করেন, তাদের কাছে গোপন কথা বলতে যাবেন না। বাইরের ঝামেলা বাইরেই মেটাতে চেষ্টা করুন, ঘরে না। দীর্ঘ দিনের পড়ে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।

অফিসে ধারাবাহিক কাজের দায়িত্ব থেকে সরে গিয়ে নতুন কোনো কাজ দেখাতে পারবেন। প্রেমে কোনো বোঝাপড়া করতে গিয়ে সমস্যা আসতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

পরিবারের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে যুক্তি দিয়ে ভাবুন। ভালো সময় কাটাতে স্বামী বা স্ত্রীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করে নিন।

সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে। যেকোনো চ্যালেঞ্জ জেতার মতো শক্তি থাকবে। তবে মনে দোদুল্যমান ভাব থাকলে চলবে না।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

প্রেমে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে, তাই বিয়ের বিষয়ে সময় নিয়ে ভাবুন। কোনো কাজের জন্য অস্থিরতা বাড়তে পারে।

কেউ অতিরিক্ত আয়ের প্রস্তাব দিতে পারে। বাজেটের ভারসাম্য দেখা খুবই জরুরি। হঠাৎ রাগ দেখালে ঝগড়া হতে পারে, তাই শান্ত ও সংযত থেকে কথা বলুন।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

স্বামী বা স্ত্রীর কোনো কথায় আঘাত পেতে পারেন। ভবিষ্যতের চিন্তা করে খরচ করতে হবে। খাওয়া এবং ঘুম পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। দিনের শেষে কোনো দীর্ঘ দিনের পড়ে থাকা কাজ হয়ে যেতে পারে।

ব্যবসার সম্পর্কের ক্ষেত্রেও কথা বলার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মনকে শান্ত রাখতে চেষ্টা করুন। মাথার ভেতর থেকে নতুন কোনো ধারণা জাগতে পারে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

অতিরিক্ত কাজ মানসিক ক্লান্তি আনতে পারে। সংসারজীবন ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার। মা-বাবার সঙ্গে সময় কাটানো এবং তাদের কথায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন ভ্রমণের প্রতি আকৃষ্ট হবে। এ সময় ভ্রমণে শান্তি অনুভব করবেন। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য্য ধরলে সমস্যা সহজেই সমাধান হবে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। কর্মব্যস্ততা থাকবে। কাজের চাপ ও দায়িত্ব শারীরিক সমস্যা বাড়াতে পারে। মানসিক শক্তির জোরে সব কাজ সুন্দর ভাবে সামলাতে পারবেন। যোগাযোগ খুব ভালো থাকতে পারে। নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠার আগে খুব চিন্তা করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা যাবে, সহকর্মীর সঙ্গে আলোচনা করুন। বাড়ির কোনো বিশেষ কাজ থাকলে তাতে মনোযোগ দিন। প্রেমের ব্যাপারে অহঙ্কারকে সামনে আসতে দেবেন না। যারা অংশীদারি ব্যবসা করেন তাদের সতর্ক থাকতে হবে।

সকালের দিকে হজমের সমস্যা হতে পারে। যাদের খুব জরুরি কাজ আছে তাদের জন্য দিনের শেষের অংশটি খুব গুরুত্বপূর্ণ।