logo

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী

আনন্দবাজার
আনন্দবাজার
আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (১৮ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

Advertisement

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

কোনো ঘটনায় দুশ্চিন্তা বাড়তে পারে। অফিসের কাজে অনিশ্চয়তা বিরক্ত করতে পারে। তবে সাংসারিক চাপ থেকে একটু মুক্তি পেতে পারেন। সন্তানদের বন্ধুবান্ধবদের ওপর কড়া নজর রাখুন। আত্মবিশ্বাসের অভাব থাকলেও, এর ফলে খুব বেশি অসুবিধা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

পরিবারের সদস্যেরা বিপদে ফেলতে পারে, সাবধান থাকুন। কোনো সমস্যা সামনে এলে ভয় না পেয়ে এগিয়ে যান। নিজের চারপাশের পরিস্থিতির দিকে নজর দিতে গিয়ে, কাজে একটু ক্ষতি হয়ে যেতে পারে।

অন্যের প্রতি সংবেদনশীলতা বেশি না দেখানোই ভালো হবে, আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মুখরোচক খাবার খাওয়া কমিয়ে দিন।

মিথুন (২১ মে–২০ জুন)

বাইরে কাজে যাওয়ার সুযোগ আসতে পারে। নিয়মের মধ্যে থেকে সব কাজ করতে পারলে দিনটা ভালো যাবে। কাছের মানুষের ব্যবহারে হতাশ হতে পারেন, কথাবার্তা বুঝে বলতে চেষ্টা করুন। সন্তানের জন্য কোনো কঠিন পরিস্থিতি সামনে আসতে পারে, শক্ত থাকতে হবে। ইতিবাচক মানসিকতা বাড়ানোর চেষ্টা করুন।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

ব্যবসায়িক লোকেরা ব্যবসার সঙ্গে তাল মিলিয়ে চলবেন। প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জিত হতে পারে। পরিবারের সদস্যদের কেউ একটু অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। প্রেমের সম্পর্ক মজবুত করতে হবে, না হলে বন্ধুর দ্বারা কোনো সমস্যা হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। জামাকাপড়ের ব্যবসায় খুব ভালো লাভ করতে পারবেন। শিল্পীরা ধৈর্য্য ধরে কাজ করুন।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। তবে অপরের মূল্যবোধকে গুরুত্ব না দিলে অপমানিত হতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। পিতার সঙ্গে দরকারি বিষয়ে আলোচনা হতে পারে। কর্মস্থানে সুনাম পেতে পারেন। তবে ব্যবসায় সততা বজায় রাখতে খুব বেগ পেতে হবে। পড়াশোনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারেন। শেয়ারে লাভ ভালো হবে।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

সামাজিক কোনো কাজের জন্য এলাকায় সুনাম বাড়বে। বড় কোনো জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। সন্ধ্যায় খুব আনন্দের কোনো খবর পেতে পারেন। আপনার অগ্রগতি দেখে অনেকেই হিংসা করবে। কোনো ধর্মস্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। সামগ্রিকভাবে দিনটা খুবই ভালো যাবে, ইতিবাচকতায় ভরে থাকবে আপনার চারপাশ।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য মনোমালিন্য থাকলেও, সন্ধ্যার পর সব ঠিক হয়ে যাবে। সন্তানের লেখাপড়ার বিষয়ে খরচ হতে পারে। কোনো দামি জিনিস নষ্ট হয়ে যেতে পারে। মাথার যন্ত্রণায় ভোগান্তি বাড়তে পারে। উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। সাফল্যের দিক থেকে বেশ এগিয়ে থাকবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

কাউকে টাকা ধার দিতে যাবেন না। শত্রুরা ক্ষতি করতে চাইবে, তবে সফল হবে না। হোটেল ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা আছে।

কর্মক্ষেত্রের প্রবেশিকা পরীক্ষাগুলো ভালো হতে পারে, তবে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে। অপ্রত্যাশিতভাবে কোনো যোগাযোগ সামনে আসতে পারে। কাউকে কোনো কটু কথা বলার আগে বার বার ভাবুন।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

নতুন ব্যবসা করার কথা মনে না আনাই ভালো হবে। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। কারও কাছে প্রতারিত হতে পারে, খুব সাবধানে থাকতে হবে। চার চাকার গাড়ি চালানোয় সাবধানতা প্রয়োজন। কাজে মন দিতে পারলে খুব ভালো ফলের আশা রাখতে পারেন। অধস্তন কর্মীদের সহযোগিতা করতে হতে পারে। দাঁতের যন্ত্রণায় ভোগান্তি হতে পারে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

লেখাপড়ায় মনোযোগ সরে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে পরিবারের অন্যান্য সমস্যা থাকবে। প্রতিকূল কোনো পরিস্থিতি সামনে এলে, শান্ত থেকে পরিস্থিতি সামলাতে হবে। ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকুন। নিজের প্রাপ্য অর্থ ফেরত পাওয়া নিয়ে একটু অসুবিধার মুখে পড়তে হতে পারে, মাথা ঠান্ডা রেখে পাওনা আদায় করার চেষ্টা করতে হবে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

সন্তানের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। কোনো কথা বাড়িতে অশান্তি তৈরি করবে। ব্যবসার দিকটা আরও শক্তিশালী হতে পারে। নতুন বিবাহিতদের পারস্পরিক সহযোগিতার জন্য উন্নতি হতে পারে। শিল্পীরা আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন। নতুন প্রেমের সুযোগ পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি বাড়তে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায় মহাজনের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা বোধ করবেন না। বাড়ি নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। সন্তানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত।