logo

সাপ্তাহিক ছুটির দিনটি কেমন যেতে পারে, জেনে নিন রাশিফলে

আনন্দবাজার
আনন্দবাজার
সাপ্তাহিক ছুটির দিনটি কেমন যেতে পারে, জেনে নিন রাশিফলে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (১৩ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে আনন্দে থাকবেন। ইচ্ছা এবং স্বপ্ন পূরণ হতে পারে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মহাজনের সঙ্গে কথা বলার জন্য সময় বের করুন। কাজের ক্ষেত্রে উন্নতি হতে পারে। নতুন প্রকল্পে কাজ করতে পারেন। বাবার শরীরের জন্য অর্থ ব্যয় হতে পারে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

প্রেম শান্তি দেবে। তবে পরকীয়া সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা ভাবে কথা বলুন। অফিসে আত্মবিশ্বাসের পূর্ণ ব্যবহার করবেন। ব্যবসার লক্ষ্যে পৌঁছোনোর জন্য পরিকল্পনা করার সঠিক সুযোগ পাবেন। নতুন চিন্তাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পারেন। টাকাপয়সার বিষয়ে সচেতন থাকাটাও গুরুত্বপূর্ণ।

মিথুন (২১ মে–২০ জুন)

প্রতিভা ও দক্ষতা বিকাশের জন্য একটি দুর্দান্ত সময়। চিন্তাভাবনায় স্পষ্টতা ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। সন্তানের ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে। প্রিয়জনকে খুশি করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতি ভালো থাকতে পারে। পেশায় কিছু নতুন সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব ও মাধুর্য দেখা যাবে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

সকালের দিকে কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন। সমস্যার মুখোমুখি হলে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। ভালো খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। পারিবারিক জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে, যা ঘরের পরিবেশকে ভালো রাখবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিছু সময় কাটাতে পারেন, এতে সম্পর্ক আরও মজবুত হবে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

মানসিক চাপ কমাতে বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে পারেন। অফিসে আপনার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন, এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হবে। অন্যদের সাহায্য করার সুযোগ পেতে পারেন। ব্যবসার বিষয়ে সতর্ক থাকুন। শেয়ারে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করুন।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

পেশার জন্য একটি নতুন সূচনা ও ভালো পরিবর্তনের সম্ভাবনা আছে। সকালের দিকে কোনো কাজের জন্য আন্তরিক তৃপ্তি পাবেন। দুপুরের পরে জীবনে একটি নতুন শক্তি ও উৎসাহ আসতে পারে। ব্যবসার গুরুত্বপূর্ণ কাজে সময় এবং শক্তি বিনিয়োগ করুন, যাতে ব্যবসার লক্ষ্য অর্জন করতে পারেন। কাজের বিষয়ে বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি অনুকূল সময়।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

ব্যবসার কোনো সমস্যার সমাধান করতে বড়দের সাহায্য নিতে পারেন। নতুন পরিকল্পনা তৈরি ও কাজের জন্য আদর্শ সময়। মহাজনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে ভলো সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাকে অনুপ্রেরণা দেবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি ভালো সুযোগ রয়েছে। পেশাগত জীবনে নতুন কাজ করার চেষ্টা করুন, উন্নতি হবে। ব্যবসার লক্ষ্যের দিকে এগিয়ে যান। ব্যবসার কাজে মনোনিবেশ করুন। অফিসে উৎসাহ ও সাহসের জন্য অনেক সুযোগ পেতে পারেন।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

ব্যক্তিগত জীবনে একটু বিবাদ হতে পারে। তবে আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। ব্যবসার দিকে প্রচেষ্টার ফল পাওয়ার সময় এসে গিয়েছে। মহাজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন। কঠোর পরিশ্রমের জন্য প্রশংসিত হতে পারেন।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

বাবার সঙ্গে কোনো সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। একটি পুরোনো ব্যবসার সমস্যা সমাধানের সুযোগ আসবে। ব্যবসার ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। স্বাস্থ্য সচেতন থাকা গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে কাটানো সময় শান্তি দেবে। অফিসে মতামত প্রকাশ করার জন্য অনুপ্রেরণা পাবেন।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কার্যকলাপে যুক্ত থাকলে সুনাম পাবেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপনও কাজে আসতে পারে। পরিবারের সঙ্গে সুখ ভাগাভাগি করে নিন। পারস্পরিক যোগাযোগ সম্পর্ককে আরও মধুর করবে। তবে স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় কাজের শক্তি একেবারে তুঙ্গে থাকতে পারে। কিছু দুর্দান্ত ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। অর্থের বিষয়ে সচেতন থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

অফিসে সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলার সময় ধৈর্য্য ধরুন। কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে। কাজকর্ম সর্বোচ্চ পর্যায়ে থাকবে, ব্যবসার চারপাশের মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন। মিশ্র অভিজ্ঞতা লাভ করবেন। ব্যক্তিগত জীবনে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য এটি একটি ভালো সময়। গুরুজনের কথা কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।