logo

তুলার শান্তিতে থাকার দিনে দাম্পত্য কলহের আশঙ্কায় কুম্ভ

আনন্দবাজার
আনন্দবাজার
তুলার শান্তিতে থাকার দিনে দাম্পত্য কলহের আশঙ্কায় কুম্ভ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের (১২ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

মহাজনের সঙ্গে কথা ও ব্যবহারে নম্র হোন। শেয়ার সম্পর্কে জরুরি তথ্য পেতে পারেন। অফিসে কথা বলার জন্য সঠিক সুযোগের অপেক্ষা করুন। বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যান। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুদের কথা অবহেলা করবেন না। ব্যবসার ক্ষেত্রে গুরুজনের কথা মন দিয়ে শুনুন। ঘনিষ্ঠরা পাশে থাকবেন। বাবার সম্মান বজায় রাখুন।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

কাজে ভুল হওয়ার আশঙ্কা আছে। অফিসের শত্রু থেকে সাবধান থাকার চেষ্টা করুন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি করতে পারবেন। তবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কাজের গতি কমতে পারে, নজর রাখা দরকার। প্রেমের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ান। খাওয়াদাওয়ায় নজর দিন। শরীর মোটামুটি ভালো থাকবে।

মিথুন (২১ মে–২০ জুন)

বন্ধুর খারাপ ব্যবহারে কষ্ট পেতে পারেন। সন্তানের জন্য ভালো কিছুর ব্যবস্থা হতে পারে। চাকরিজীবীদের সাফল্যের সম্ভাবনা আছে। লেনদেনে লাভ করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে ভালো যোগাযোগ রাখতে পারবেন। গবেষণার দিক থেকে উপযুক্ত। তবে অফিসের কাজের জন্য নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো। সকালের দিকে গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা বাড়তে পারে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

ভাইয়ের সঙ্গে বোঝাপড়া ভালো হবে এবং দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। বন্ধুদের পরস্পরের প্রতি আস্থা বাড়বে, তাদের সঙ্গে ভালো সময় কাটবে। যারা চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে। শেয়ারে আশাতীত লাভ হতে পারে। নির্দ্বিধায় এগিয়ে যান। উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পেতে পারেন। রপ্তানি ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

সকালের দিকে পারিবারিক কোনো খুশির খবরও পেতে পারেন। নম্র ব্যবহার করুন। হুট করে মাথা গরম করবেন না। ব্যবসার মনোবল তুঙ্গে থাকবে। শিল্পীদের উন্নতির সম্ভাবনা আছে। বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। মাথা ব্যথা কম থাকতে পারে। ব্যক্তিগত প্রয়াস গতি পাবে।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

ব্যবসার দিকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। নতুন ব্যবসা শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। অফিসে কাজের চাপ থাকতে পারে। কর্মের দিকে মনোযোগ দিন। শেয়ারবাজারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। গাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

কেউ আকস্মিকভাবে জীবনে আসতে পারে, জীবনের মোড় ঘুরে যেতে পারে। মনের কথা কাউকে বলার আগে ধৈর্য ধরুন। পরিবারে খুশির পরিবেশ থাকবে। নতুন ব্যবসার প্রস্তাব আসতে পারে। বেশি আবেগি হবেন না। কোথাও চাকরির চেষ্টা করলে, খুব ভালো খবর পেতে পারেন। ব্যবসার টাকাপয়সা লেনদেনে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

যেসব ব্যবসার পরিকল্পনা ছিল, সেগুলো বাস্তবায়নের জন্য সঠিক সুযোগ পেতে পারেন। সন্তানের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। শেয়ারবাজারে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। আর্থিক অবস্থা ভালো হতে পারে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

পরিবারের সঙ্গে সময় কাটালে সেটা মনোবলকে বাড়িয়ে তুলতে পারে। ভাই-বোনের সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, শরীর খারাপের আশঙ্কা আছে। নতুন কাজ শুরু করার ইচ্ছা ফলপ্রসূ হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে, তবে ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দুপুরের পরে ব্যবসার অবস্থা সন্তোষজনক হবে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা সম্পর্ককে শক্তিশালী করবে। আগুন থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে।

কঠোর পরিশ্রমের কারণে অফিসে অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন, যা মনোবল বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্রেও সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

স্বামী-স্ত্রীর বিবাদের আশঙ্কা আছে। যদি নতুন ব্যবসার বিষয় নিয়ে আলোচনা করার কথা ভাবেন, তাহলে এটি সঠিক সময়। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। বিশেষ ভাবে ভালো খবর আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও ভালো থাকতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটালে মানসিক অবস্থার উন্নতি হবে। ব্যবসার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ফলপ্রসূ হতে পারে। ব্যবসার নতুন প্রকল্পের জন্য ভালো সুযোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। প্রেমের দিকে আবেগের গভীরতা অনুভব করবেন। পরিবারে সম্পর্ক শক্তিশালী হবে। সকালের দিকে অফিসে নিজের ধারণাগুলো প্রকাশ করতে দ্বিধা বোধ করবেন না।