logo

১২ নভেম্বর: আজকের এই দিনে আলোচিত যত ঘটনা

১২ নভেম্বর: আজকের এই দিনে আলোচিত যত ঘটনা
কম্পাস, দূরবীন, গ্লোব, সেক্সট্যান্ট ও পুরোনো মানচিত্রের গ্রাফিকস।

সময় এক অনন্ত প্রবাহের মতো বয়ে চলে। প্রতিনিয়ত ঘটে যায় নানান ঘটনা, আর সেই ঘটনাগুলোর কিছু সময়ের ব্যবধানে ইতিহাসে স্থান পায়। অতীতের এই ঘটনাগুলোই হয়ে ওঠে প্রজন্ম থেকে প্রজন্মের চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস।

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মানবসভ্যতাকে আলোকিত করেছেন অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে ঘটেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা, তবে সব ঘটনাই ইতিহাসে স্থান পায় না।

আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা—

ঘটনাবলি:

১৭৮১ - ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।

১৮৩৭ - দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদের স্বার্থরক্ষা করতে ভারতে 'জমিদার সভা' প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

১৯১৮ - অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৩০ - ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৩৬ - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো-ওকল্যান্ড বে ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৪৭ - ভারতের স্বাধীনতার পর মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের মতো আকাশবাণী দিল্লি কেন্দ্রে ভাষণ দেন।

১৯৫৬ - মরক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।

১৯৫৬ - ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।

১৯৭০ - বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনেরো লাখ লোক প্রাণ হারান।

১৯৭১ - চীনের সঙ্গে রোয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৮২ - ইউরি আন্দ্রোপভ সোভিয়েত রাষ্ট্রপতি নিযুক্ত হন।

১৯৮৩ - বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৯৯০ - পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।

১৯৯৬ - বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালো আইন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।

১৯৯৬ - ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ জন ব্যক্তি নিহত হন।

২০১১ - ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি পদত্যাগ করেন।

জন্ম:

১৬৪৮ (মতান্তরে ১৬৫১) - হুয়ানা ইনেস দে লা ক্রুজ, মেক্সিকান নান, কবি ও পণ্ডিত।

১৭২৯ - লুই আন্টইনে ডে বউগাইনভিলে, ফরাসি অ্যাডমিরাল ও এক্সপ্লোরার।

১৭৯০ - লেটিশিয়া টাইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন টাইলারের সহধর্মিনী ও ফার্স্ট লেডি।

১৮১৭ - বাহাউল্লা (মির্জা হুসায়েইন আলী নুরি), বাহাই বিশ্বাসের জনক ও আধ্যাত্মিক নেতা।

১৮৪০ - অগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।

১৮৪২ - জন উইলিয়াম স্ট্রাট (৩য় ব্যারন রেলি), নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৮৬৬ - সান ইয়াৎ সেন, চীনের মহান বিপ্লবী নেতা।

১৮৯৬ - সালিম আলী, ভারতের প্রখ্যাত পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী, যিনি 'বার্ড ম্যান অব ইন্ডিয়া' নামে পরিচিত।

১৮৯৬ - নিমা ইয়ুশিজ, ইরানী কবি ও অধ্যাপক।

১৯০৩ - জ্যাক অয়াকি, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯১৫ - রোল্যান্ড বার্থেজ, ফরাসি দার্শনিক, তাত্ত্বিক ও সমালোচক।

১৯২৭ - ইয়ুতাকা তানিয়ামা, জাপানি গণিতবিদ ও তাত্ত্বিক।

১৯২৯ - গ্রেস কেলি, মার্কিন অস্কারজয়ী চলচ্চিত্র অভিনেত্রী যিনি পরবর্তীতে মোনাকোর রাজকুমারী হন।

১৯৩৩ - জালাল তালাবানি, ইরাকি রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৩৪ - ভাভা, বিখ্যাত ব্রাজিলীয় ফুটবলার।

১৯৩৮ - বেলাল চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।

১৯৪৫ - নিল ইয়ং, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান গায়ক, গীতিকার, গিটার বাদক ও প্রযোজক।

১৯৪৮ - হাসান রুহানি, ইরানের আইনজীবী, রাজনীতিবিদ ও সপ্তম প্রেসিডেন্ট।

১৯৬১ - ইনযো ফ্রাঞ্চেস্কলি, উরুগুয়ের সাবেক ফুটবলার।

১৯৬১ - নাদিয়া কোমেনিচি, রোমানীয় কিংবদন্তি জিমন্যাস্ট, যিনি অলিম্পিকে প্রথম নিখুঁত ১০ স্কোর অর্জন করেছিলেন।

১৯৭৩ - রাধা মিচেল, অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও প্রযোজক।

১৯৭৮ - আলেকজান্দ্রা লারা, রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী।

১৯৮০ - রায়ান গসলিং, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৮৬ - ইগ্নাযিও আবাটে, ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু:

১০৩৫ - কনুট গ্রেট, ডেনিশ বংশোদ্ভূত ইংরেজ রাজা।

১৭৯৩ - জাঁ সযল্ভাইন বাইলয়, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও প্যারিসের প্রথম মেয়র।

১৮৬৫ - এলিজাবেথ গাস্কেল, ইংরেজ লেখক।

১৯১৬ - পারসিভালমাস্টার লোয়েল, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও লেখক।

১৯৪৬ - মদনমোহন মালব্য, ভারতীয় রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেসের সভাপতি।

১৯৬৯ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ ও লেখক।

১৯৭৬ - মিখাইল গুরেভিচ, রাশিয়ান বিমান ডিজাইনার।

১৯৮১ - উইলিয়াম হোল্ডেন, বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৯ - ডলোরেস ইরারুরি বির, বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা।

২০০৭ - ইরা লেভিন, আমেরিকান লেখক ও নাট্যকার।

২০১৩ - আলেকজান্ডার সেরেবরভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

২০১৮ - স্ট্যান লি, মার্কিন কমিক বইয়ের কিংবদন্তি লেখক, সম্পাদক ও মার্ভেল কমিকসের সহ-স্রষ্টা।