‘সানি ডে’ ক্যাপশনে নতুন লুকে কেয়া পায়েল

১ / ৭
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

রোদঝলমলে দিনে হালকা গোলাপি পোশাকে নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। পোস্টটি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

২ / ৭
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ব্যস্ততার ফাঁকে অবসরের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। রোদেলা দিনের আমেজ, মিষ্টি হাসি আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

৩ / ৭
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্যামেরার সামনে কখনো মিষ্টি হাসি, কখনো গম্ভীর অভিব্যক্তি। গ্ল্যামার আর স্বাভাবিকতার মিশেলে নতুন লুকে হাজির কেয়া পায়েল।

৪ / ৭
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে ক্যামেরাবন্দি হয়েছেন কেয়া পায়েল। নতুন ফটোশুটে কখনো হাসিমুখে, কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি, যা ভক্তদের নজর কেড়েছে।

৫ / ৭
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলতি বছরের শুরুতে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী কেয়া পায়েলের। মূলত পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিক নাটকের ‘এটা আমাদেরই গল্প’ সূত্র ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জন ওঠে।

৬ / ৭
ছবি: ফেসবুক থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম নাটক হলো 'একটাই আমার তুমি'। ২০১৮ সালে এই নাটকের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন।

৭ / ৭

ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ২০১৮ সালের শেষে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন।