নুসরাত ফারিয়ার ‘মেকিং হিটস, মেকিং মেমোরিজ’ ফটোশুট

সমুদ্রের নীল জলরাশি আর মিষ্টি রোদের ব্যাকড্রপে নুসরাত ফারিয়ার এই লুকে যেন মিশে গেছে আধুনিক ফ্যাশন আর প্রকৃতির স্নিগ্ধতা। রোদ, সমুদ্র আর দুর্দান্ত স্টাইল—সব মিলিয়ে যেন এক নিখুঁত ক্যানভাস।

মঙ্গলবার (৩০ জুন) নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। যার প্রতিটি ছবিতে একেক ভঙ্গিতে দেখা গেছে ফারিয়াকে। ক্যাপশনে লিখেছেন, ‘সাফল্য ও অবিস্মরণীয় স্মৃতি গড়া।’

স্টাইল যখন শিল্পকর্ম! প্রকৃতির কাছে যেতেই সদ্য ফোটা গোলাপের মতো লাস্য ছড়ালেন নুসরাত ফারিয়া। স্থান-কালের সীমানা ছাড়িয়ে ফারিয়ার ফ্যাশন সেন্স বরাবরের মতোই দুর্দান্ত ও অনবদ্য।

স্বল্পবসনা ফারিয়াকে কোনো ছবিতে রোদ চশমায় চোখ ঢেকে রাখতে দেখা গেছে। নায়িকার আবেদনময়ী রূপের মন্তব্যের ঘরে পতঙ্গের মতো ভিড় করেছেন নেটিজেনরা।

পাঁচ ঘণ্টায় ১৬ হাজার রিয়্যাকশন পড়েছে নুসরাত ফারিয়ার ছবিগুলোতে। মন্তব্য জমা হয়েছে ১৮০০ -এর বেশি। শেয়ারও হয়েছে দেড় শতাধিকের বেশি।




