logo

অস্ট্রেলিয়ায় নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী। ছবি: নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীর সৌজন্যে

অস্ট্রেলিয়ায় নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) একটি রেস্তোরাঁয় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোল্ডকোস্ট, ব্রিসবেন এবং সানশাইনকোস্টে বসবাসরত কলেজের প্রাক্তন ছাত্ররা সপরিবারে অংশগ্রহণ করেন। নবীন-প্রবীণ প্রাক্তন ছাত্ররা তাদের কলেজ জীবনের স্মৃতিচারণ, আড্ডা এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

অনুষ্ঠান পরিচালনা এবং স্বাগত বক্তব্য রাখেন ব্রিসবেনের অতি পরিচিত সংগঠক এবং সমাজকর্মী যীশু দাস গুপ্ত।

এতে অন্যতম মূল আকর্ষণ ছিলেন ১৯৬২ ব্যাচের শিক্ষার্তী ডক্টর আদিল খান । সবচেয়ে নবীন ছাত্র ছিলেন ২০০৬ ব্যাচের তাহসিন।

আলোচনায় সবার অংশগ্রহণে ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ৯২ ব্যাচের দেওয়ান রওশন নবী এবং ২০০৬ ব্যাচের তাহসিন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রদের মধ্যে ব্রিসবেনের জনপ্রিয় কথা সাহিত্যিক মুস্তাফিজুর রহমান টিটু, ডা. জামান, ডা. জালাল, ডা. আশিক, ডা. নূর হাসান অনুপম, ডক্টর আদিল খান, ডক্টর দেওয়ান, ডক্টর নুর হাসান, এফসিপিএ, সিএফও তারিক ইসলাম, ইঞ্জিনিয়ার কুশল আহমেদ, ইঞ্জিনিয়ার সাঈদ, ইঞ্জিনিয়ার ফখরুল আহমেদ, ডক্টর হাসিব, ডক্টর জেডি, ইঞ্জিনিয়ার তাহসিন, জাহাঙ্গীর হোসেন, ডক্টর সৈয়দ শামস, ড্যানি আলম, তৌহিদুল হক, জাহেদুল হক, জাইদুল আলম, আমিন এবং কাজী সাহেদ আনোয়ার উপস্থিত ছিলেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট