logo

ইমেইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলা ও প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকিতে ইতালিজুড়ে আতঙ্ক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইমেইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলা ও প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকিতে ইতালিজুড়ে আতঙ্ক
বোমা হামলার হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে নেয়া হয়েছে শিক্ষার্থীদের। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ইতালিতে একযোগে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেইলে বোমা হামলার উড়ো হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে হাজার হাজার শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দেশটির প্রধানমন্ত্রীকেও।

বুধবারের এই ঘটনায় কোথাও কোনো বিস্ফোরক মেলেনি। এ নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোও। রোম, মিলান, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ ইতালির বড় শহরগুলোর তিন শতাধিক স্কুলে একযোগে পৌঁছায় বোমা হামলার ইমেইল। প্লাস্টিক বিস্ফোরক রাখার দাবিতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, খালি করা হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান।

তিন বছরে ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

অফিশিয়াল ইমেইলে হুমকিবার্তা পাওয়ার পরপরই কারাবিনিয়েরি বা পুলিশ ফোন করে জানায়, রোমের সব স্কুল ঝুঁকিতে আছে। তাই দ্রুত স্কুল খালি করতে বলা হয়। স্বঘোষিত উগ্রবাদী গোষ্ঠীর ওই বার্তায় প্রধানমন্ত্রীকেও নৃশংস হুমকি দেওয়া হয়।

তবে বোম্ব স্কোয়াডের দীর্ঘ তল্লাশিতে কোনো বিস্ফোরক মেলেনি। এটিকে ‘হাইব্রিড সাইবার হামলা’ বলে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত সপ্তাহে ইউরোপের বিমানে ভুয়া বোমাতঙ্কের সাথেও এই ইমেইল প্যাটার্নের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চক্রটিকে শনাক্তে কাজ করছে পুলিশ। প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।