আমরা যদি প্রথম টার্গেট হই, বিএনপি হবে দ্বিতীয় টার্গেট: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন বিএনপি। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ বলেন, দেশে একের পর এক হামলার ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমন ঘটনা ঘটছে। সংসদ সদস্যের বাড়িতে হামলা হচ্ছে। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপরও হামলা হচ্ছে। এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।