logo

আবুধাবিতে বিশেষ কর্মদক্ষতার জন্য পুরস্কৃত হলেন সিলেটের তরুণ আব্দুল শহিদ

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইনমধ্যপ্রাচ্য ব্যুরো
আবুধাবিতে বিশেষ কর্মদক্ষতার জন্য পুরস্কৃত হলেন সিলেটের তরুণ আব্দুল শহিদ
আবুধাবিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা ও একাগ্রতার জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ ওয়াহিদ আব্দুল শহিদ। বৃহস্পতিবার ইউএই সরকারের মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় হতে লেবার মার্কেট অ্যাওয়ার্ডটি লাভ করেন সিলেট প্রবাসী বাংলাদেশী আব্দুল শহিদ।

এটি ছিল এ ধরনের আয়োজনের চতুর্থ পর্ব। বৃহস্পতিবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে মন্ত্রণালয় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে ও অন্যান্য বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্ট অব ডেভেলপমেন্ট এন্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্ট এর ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান।

Advertisement

আমিরাতে মানবিক কাজের জন্য মিলবে স্বীকৃতি ও কোটি কোটি টাকার পুরস্কার

বিভিন্ন পর্বে মোট ৩৩,০০০ আবেদনকারীর মধ্য থেকে চুড়ান্ত পর্বের বিজয়ীদের বাছাই করা হয়।

মোহাম্মদ ওয়াহিদ ওয়ার্কফোর্স ক্যাটাগরিতে লেবার মার্কেট ট্যালেন্টস (স্টোরিজ অব পার্সিভিয়ারেন্স) পুরস্কার বাবদ একটি অভিজ্ঞান পত্র স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার দিরহাম (প্রায় ১৭ লক্ষ টাকা) লাভ করেন।

মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই পুরস্কারটির লক্ষ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া, শীর্ষস্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা ও কর্মীদের সম্মানিত করা এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের সফল চর্চাগুলো তুলে ধরা।

গাজায় বন্যার্ত ৫০ হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে তাবু পাঠাচ্ছে আমিরাত

এর চারটি প্রধান ক্যাটাগরি রয়েছে তা হল উদ্যোক্তা ও কোম্পানি, উদ্ভাবন এবং ডিজিটাল ভবিষ্যৎ, কর্মশক্তির সুরক্ষা ও কল্যাণ এবং পরিবার-বান্ধব কর্মপরিবেশ। এছাড়া এই পুরস্কার বিভিন্ন পেশা ও বিশেষায়িত ক্ষেত্রে বিশিষ্ট যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের সম্মানিত করে।