logo

আমিরাতে মানবিক কাজের জন্য মিলবে স্বীকৃতি ও কোটি কোটি টাকার পুরস্কার

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইনমধ্যপ্রাচ্য ব্যুরো
আমিরাতে মানবিক কাজের জন্য মিলবে স্বীকৃতি ও কোটি কোটি টাকার পুরস্কার
মানবিক কাজের স্বীকৃতির পুরস্কার তুলে দিচ্ছেন আমিরাতের প্রধানমন্ত্রী। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধশালী মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে মানবিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতির পাশাপাশি কোটি কোটি টাকার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত ১৮ অক্টোবর কর্মসূচির উদ্বোধন করেন। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম (WAM) গতকাল (রোববার, ১৫ নভেম্বর) আবেদন ও মনোনয়নের এই সংখ্যা জানায়।

‘হোপ মেকার্স’ নামের এবারের সপ্তম সংস্করণে সবচেয়ে প্রভাবশালী মানবিক উদ্যোগের জন্য বিজয়ীকে দেওয়া হবে ১০ লাখ দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এ কর্মসূচি চালুর তিন সপ্তাহে ২১ হাজারের বেশি মনোনয়ন ও আবেদন জমা পড়েছে।

গাজায় ১৪ হাজার ট্রাকে প্রায় দেড় লাখ টন ত্রাণ পাঠালো আমিরাত

এ কর্মসূচির লক্ষ্য, আরব বিশ্বের এমন ব্যক্তি, স্বেচ্ছাসেবী দল ও অলাভজনক প্রতিষ্ঠানকে সামনে আনা, যাঁরা মানুষের জীবনমান উন্নয়নে এবং সহায়হীনদের সহায়তায় কাজ করছেন। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক ও অলাভজনক উদ্যোগ এতে অংশ নিতে পারবে।

স্বীকৃতির জন্য কেউ নিজের নাম মনোনয়ন দিতে পারবেন, আবার অন্য কেউও কারও মানবিক কাজের জন্য নাম প্রস্তাব করতে পারবেন। আগ্রহীরা arabhopemakers.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন বা মনোনয়ন জমা দিতে পারবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মূল্যায়নে উদ্যোগের নতুনত্ব, উদ্ভাবনী ধারণা, মানুষের জীবনে ইতিবাচক প্রভাব, কাজের স্থায়িত্ব এবং ভবিষ্যতে পরিধি বাড়ানোর সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আবেদন করতে চাইলে আনুষ্ঠানিক নিবন্ধন থাকতে হবে।

আমিরাতে ভিজিট ভিসায় স্বজনদের নিতে হলে মানতে হবে যেসব শর্ত

২০১৭ সালে চালু হওয়া এই উদ্যোগের গত বছরের ষষ্ঠ সংস্করণে ১৫ হাজার ৮০২টি মনোনয়ন জমা পড়েছিল। প্রথম ছয় সংস্করণ মিলিয়ে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৩ লাখ ৩৫ হাজারের বেশি।