ওমানের জাতীয় দিবসে যানবাহন সজ্জায় নতুন নিয়ম
আরফাত উল্লাহওমান

আগামী ২০নভেম্বর ওমানের ৫৬ তম জাতীয় দিবস (National day)। এ উপলক্ষে অনেক ওমানি নাগরিক দেশটির অতীত ও বর্তমান শাসকদের ছবি দিয়ে যানবাহন সাজান। প্রতিবছর এই দিবসকে ঘিরে ওমানের নাগরিকের পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিয়ে থাকেন। কিন্তু দেশটিতে বসবাসরত প্রবাসীদের যানবাহন সজ্জা নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে রয়্যাল ওমান পুলিশ।
নতুন নিয়ম অনুযায়ী, দিবস উদ্যাপন উপলক্ষে ওমানের অভ্যন্তরে সমস্ত যানবাহনে এবং জনসম্মুখে অন্য দেশের রাজনৈতিক ব্যক্তি বা দলের প্রতীক ও পতাকা প্রদর্শন করা কঠোরভাবে নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা তাদের পছন্দের রাজনৈতিক ব্যক্তির ছবি সংযুক্ত করার ওমানি ৩৫ রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে।
