logo

আইপিএলকে বিদায় জানালেন ধোনি, চেন্নাইয়ে নতুন দায়িত্ব

আইপিএলকে বিদায় জানালেন ধোনি, চেন্নাইয়ে নতুন দায়িত্ব
মহেন্দ্র সিং ধোনি। ছবি: সিএসকে

যে মানুষটিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে কল্পনা করাই কঠিন, সেই মহেন্দ্র সিং ধোনিকে আর দেখা যাবে না আইপিএলের মাঠে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ক্রিকেটার হিসেবে আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তবে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তার। ব্যাট-প্যাড তুলে রেখে এবার পাঁচবারের চ্যাম্পিয়নদের মেন্টরের দায়িত্ব নিতে যাচ্ছেন ধোনি। প্রায় দুই দশকের সম্পর্ক এবার নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএল ২০২৭-এর জন্য খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিনে ধোনির অবসরের বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আগামী মৌসুম থেকে দলের মেন্টর হিসেবে কাজ করবেন ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি।

Advertisement

বিস্তারিত আসছে...

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট