শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগির মতো’ বলেছেন: নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি তার মেয়েকে বলেছেন এখনকার বৃষ্টির মধ্যে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে। এটি তিনি বলেছেন। শিক্ষার্থীরা হয়ত এই বক্তব্যে বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন।
নাসির উদ্দিন নাছির বলেন, শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, সেই দাবির প্রতি সমর্থন জানিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল প্রেস রিলিজ দিয়েছে। অতিবৃষ্টির কারণে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচন করে আমাদের কাছে আসুক। আমরা তাদের সঙ্গে নিয়ে বিষয়টি নিয়ে কাজ করব। কিন্তু তারা এর বাইরে গিয়ে রাস্তা অবরোধের কথা বলছে। আমরা মনে করি, যেহেতু তাদের দাবি মানা হচ্ছে, তাহলে রাস্তা কেন অবরোধ করতে হবে।
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।





