মিরপুর থানার পেছন থেকে চায়না রাইফেল উদ্ধার
এশিয়া পোস্ট নিউজ

রাজধানীর মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে একটি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকাল পৌনে ১১ টার দিকে ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে একটি জং ধরা চায়না রাইফেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রাইফেলটির বাট নম্বর ২১৩৬। অস্ত্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্রটির উৎস এবং কীভাবে এটি সেখানে এসে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)






