রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৭ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন দস্যু, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






