বিমানের ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
এশিয়া পোস্ট নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরের কার্গো হোল থেকে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুবাই থেকে বিজি-১৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টমস হাউজ।
অভিযান চালিয়ে বিমানের হোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১৯ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৫ কোটি টাকা।





