সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক
ডুবে গেছে সাজেকের সড়ক। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সাজেক সড়ক পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক। বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেকের রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি মতিজয় ত্রিপুরা।

তিনি বলেন, টানা ভারী বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং পাহাড়ি ঢলে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। গত দুদিনে সাজেকে সব মিলে চার শতাধিক পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদ আছেন।

মতিজয় ত্রিপুরা বলেন, তবে সড়কে পানি না সরে যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবেন না। তাই যারাই সাজেকে আছেন, তাদের শুধু সার্ভিস চার্জ দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেল ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিষয় :রাঙামাটি