জনগণের সম্পদ রক্ষায় কোনো আপস হবে না: হাসনাত আবদুল্লাহ

দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের দোয়া ও পরামর্শ নিয়েই দেশে সমতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের বিনামূল্যে ভোট দিন, আমরা জনগণকে বিনামূল্যে সেবা দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সব সময় জনগণের পক্ষে সোচ্চার রয়েছি।
এনসিপির রাজনৈতিক পর্ষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ পথসভায় হাসনাত আবদুল্লাহ আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর সঙ্গে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন।
.png)






