সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

এশিয়া পোস্ট ডেস্ক
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে (পুরুষ) ‘সিপাহি’ পদে কর্মী নিয়োগে ২৫ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২৭ জুন শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)

পদের নাম: সিপাহি (পুরুষ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭)

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর বয়স: ১৮ থেকে ২২ বছর (১৯ জুলাই ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।