বুধবার দেশজুড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক

হবিগঞ্জে দলীয় কর্মসূচিতে নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এনসিপি হবিগঞ্জে দলটির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির সময় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে বুধবার (২৯ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।
.png)





