
পুরান ঢাকার ধোলাইখাল জলাধার সংস্কারে দুটি টয়লেট নির্মাণ করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২ কোটি ৮৬ লাখ টাকার এই প্রকল্পে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সেই দুই টয়লেটের মধ্যে একটি দখল করে এবার কার্যালয় বানিয়েছে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে রাজধানী ঢাকায় সবচেয়ে বিপজ্জনক স্থান বিমানবন্দর সড়ক ও যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ‘রোড সেফটি সিচুয়েশন ইন ঢাকা: অ্যান অ্যানালিসিস অব ফ্যাটাল ক্র্যাশ ডাটা ২০২২-২০২৩’

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) তহবিল থেকে ভয় দেখিয়ে চার লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লবসহ কয়েকজনের বিরুদ্ধে। ‘জরুরি সংস্কার কাজ’ দেখিয়ে

রাজধানীর ৮৬ দশমিক ২৩ শতাংশ বাণিজ্যিক ভবনে নেই অনুমোদিত পার্কিং সুবিধা। ভবনের নকশা অনুযায়ী পার্কিংয়ের জায়গা রয়েছে মাত্র ১৩ দশমিক ৭৭ শতাংশ ভবনে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার দুই হাজার ৬৩৭টি ভবন পরিদর্শন করে উঠে এসেছে এমন চিত্র। বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব ভবন পরিদর্শন করে রাজধানী উন্নয়ন কর্ত

২০১৯ সালে শুরু হয়ে কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালে। নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় কয়েকবার মেয়াদ বাড়িয়ে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয় চলতি বছরের ৩১ মে। অথচ এখনও সম্পন্ন হয়নি ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রকল্পের (ডিএসিএনইউপি) অধিকাংশ কাজ। আবার যতটুকু কাজ হয়েছে তার চেয়ে বেশি দেখিয়ে ব

রাজধানীতে অবস্থিত দুই অফিসের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেনি বাংলাদেশ আওয়ামী লীগ। এর মধ্যে গুলিস্তানের প্রধান কার্যালয়ের বাকি ৪৫ বছর। এ ছাড়া ধানমন্ডি ৩/এ-এর দলীয় সভানেত্রীর কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়নি গত ২৩ বছর ধরে। দুই কার্যালয় মিলে মোট বকেয়া এক কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৪৮১ টাকা। সাঈ

পুরান ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বৈদ্যুতিক কাজ সম্পন্ন হওয়ার আগেই পৌনে এক কোটি টাকার বিল পরিশোধ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আড়াই বছর আগে সংস্থাটির বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ এই বিলের অনুমোদন দেন। তবে এত দিনেও কাজ শেষ হয়নি। এতে বিপাকে পড়েছেন ভবন নির্মাণের সঙ্গ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পর্যন্ত রাস্তার উভয় পাশের খালি জায়গায় কোরবানির অস্থায়ী পশুর হাটের চলতি বছর সরকারি ইজারা মূল্য ধরা হয় ৩ কোটি ৬৫ লাখ টাকা। আগের বছর এই হাটের মূল্য ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা। ফলে এবার প্রায় এক কোটি টাকা কমে দর নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর গাবতলীর স্থায়ী পশুর হাটের ইজারা প্রক্রিয়া নিয়ে গত বছর থেকে এ পর্যন্ত অনেক জলঘোলা হয়েছে। বাংলা সন অনুযায়ী বছরের শুরুতে হওয়া এই ইজারায় প্রথম দফায় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ২২ কোটি টাকা দর দিলেও প্রক্রিয়াগত ভুলের অজুহাতে সেটি বাতিলের সিদ্ধান্ত নেন তৎকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি

বিদেশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৫০ জনেরও বেশি মানুষের কাছ থেকে অন্তত ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্প্রতি উধাও হয়ে গেছে রিক্রুটিং এজেন্সি পরিচয় ব্যবহার করা ‘আর কনসাল্টেন্সি’ নামে একটি প্রতিষ্ঠান।

শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে আসছে পূর্বাচল নতুন শহর। শুধু সিটি করপোরেশন নয়, পুরো প্রকল্প এলাকাকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় নেওয়া হচ্ছে।

আদি হিন্দুদের বঞ্চিত করে ১২০ কোটি টাকার জমি মাত্র দুই লাখ টাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে উত্তরায় এক লাখ টাকায় প্রায় ৫৩ কোটি বাজার মূল্যের ৩৫ কাঠা ও পূর্বাচলে এক লাখ টাকায় ৬৭ কোটি বাজার মূল্যের ৮৩ দশমিক ৩ কাঠা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতির কারণে দেশের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে। যদিও নানামুখী পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধনে ব্যবহৃত কীটনাশক উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে

ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট-২–এর বেজমেন্টে সিলগালা করা অবস্থাতেই কার পার্কিংয়ের জায়গা দখল করে সহস্রাধিক অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। একইসঙ্গে মার্কেটের ভেতরের বিভিন্ন তলা, ফাঁকা স্থান, সিঁড়ির নিচে, লিফটের সামনে এবং বরাদ্দহীন দোকানেও দখল-বাণিজ্যের বিস্তার ঘটেছে।

রাজধানীর শেরেবাংলা নগরে বিজ্ঞান জাদুঘরের উল্টো দিকে ‘ভূইয়া বাড়ি’ নামের পাঁচতলা ভবনটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ।

রাজধানীর মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ল্যান্ডফিলে (বর্জ্যের ভাগাড়) আগুন জ্বলছে প্রায় এক সপ্তাহ ধরে। ডেমরা, কোনাপাড়া, যাত্রাবাড়ী, জুরাইনসহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে বর্জ্য পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে মতিঝিল পর্যন্ত।