
নিষিদ্ধ সময়েও থমকে নেই মা ইলিশ শিকার। বরিশাল জেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের অভিযান সত্ত্বেও মেঘনাসহ সংলগ্ন নদীগুলোতে প্রকাশ্যে চলছে ইলিশ শিকারের মহোৎসব। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতাদের প্রত্যক্ষ মদদ ও নিয়ন্ত্রণে সশস্ত্র হয়ে নদীতে নামছে হাজার হাজার জেলে। এতে অভিযানে গিয়ে প্রতিনিয়ত হামলার শিকার হয়

পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। কিন্তু গ্যাস সংকটে গতি বাড়েনি শিল্পনগরী বরিশাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই শিল্পনগরীর ৫৩০টি প্লটের মধ্যে ১১২টি পড়ে আছে বরাদ্দহীন। এসব প্লট বরাদ্দ দিতে গত ১৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রক

সুপারিশপ্রাপ্তদের তালিকায় নিজের নাম দেখে স্বপ্নটা যেন হাতের মুঠোয় চলে এসেছিল মো. সাজ্জাদ হোসেনের। ৪৯তম বিসিএসের (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে চাকরি হবে এমন আশায় নতুন জীবনের প্রস্তুতিও নিচ্ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থী। কিন্তু চূড়ান্ত গেজেট প্রকাশের পর তার স

বাজারের একটি খুঁটির সঙ্গে বাঁধা বাবা, চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে যায় ছোট্ট মেয়েটি। হাতে চা ও রুটি। কাছে গিয়েই বাবার মুখে খাবার তুলে দিতে শুরু করে সে। সারারাত না খেয়ে থাকা বাবাকে নিজের হাতে খাওয়ানোর সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে থাকা অনেকে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স

মোটরসাইকেলে চড়ে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া। এরপর নদীর তীরে গিয়ে একে অপরের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অস্ত্র। এমন একটি ভিডিও গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বরিশাল নগরীতে তোলপাড় শুরু হয়েছে। উঠতি বয়সী কয়েক তরুণের অস্ত্র প্রদর্শনের ওই ভিডিও দেখে নগরবাসীর মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষো

রাত গভীর, চারপাশে নীরবতা। হঠাৎ গর্জে ওঠে ড্রেজারের ইঞ্জিন। কয়েক কিলোমিটার দূরে অবস্থিত নদীতে নোঙর করা বাল্কহেড থেকে মোটা পাইপ বেয়ে নগরের ভেতরে ছুটে আসে বালু। বরিশাল নগরীর কোনো পুকুরে তখন তৈরি হচ্ছে বালুর বাঁধ, কোনোটি এরই মধ্যে হারিয়ে গেছে। এক রাত, দুই রাত নয় এভাবে রাতের পর রাত চলছে বালু ফেলার কাজ।

নদীর পাড়ে ছিল বসতঘর, সেই ঘর এখন আর নেই। আড়িয়াল খাঁ নদ ধীরে ধীরে গিলে নিয়েছে বসতভিটা। একবার ঘর হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছিলেন বদরুল আলম। কয়েক দিন আগে সেই জমিও নদীগর্ভে বিলীন হয়েছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে অন্যের জমিতে পলিথিনের ছাউনি দিয়ে দিন কাটছে তার। বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়া

সরকারি খাদ্যগুদামে নিম্মআয়ের মানুষের জন্য মজুত রাখা হয় চাল ও আটা। কিন্তু সেই খাদ্যপণ্যের একটি অংশ গুদাম থেকে বের হওয়ার আগেই গোপনে বিক্রি হয়ে চলে যাচ্ছে কালোবাজারে। অভিযোগ রয়েছে, খোলা বাজারে বিক্রির (ওএমএস) দায়িত্বে থাকা ডিলার ও কিছু জনপ্রতিনিধি খাতায় পুরো বরাদ্দ উত্তোলন দেখালেও বাস্তবে অর্ধেক পণ্য

বরিশাল নগরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকের বিস্তার। সহজলভ্যতার সুযোগে এর বড় শিকার হচ্ছে উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কৌশল হিসেবে মাদক সরবরাহে ব্যবহার করা হচ্ছে নারী ও স্কুলপড়ুয়া কিশোরীদের। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও নদী ও স্থলপথকে রুট হিসেবে ব্যবহার করে সক্রিয় রয়েছে এই

সন্ধ্যা নামতেই জমে ওঠে বরিশাল নগরীর চৌমাথা বাজার। কোথাও মাছের হাঁকডাক, কোথাও হাঁস-মুরগি কেনাবেচার ব্যস্ততা। সেই ভিড়ের মধ্যেই একটি দোকানের নাম দেখে থমকে দাঁড়িয়ে যায় অনেকে। দোকানের সাইনবোর্ডে লেখা ‘বরিশাল ম্যারেজ মিডিয়া’। দোকানের সামনে গেলে দেখা যাবে, বিয়ের কার্ড কিংবা পাত্র-পাত্রীর ছবি নয়, সাজানো আছে

বিদ্যালয় আছে, শিক্ষার্থী আছে এবং শিক্ষকও আছেন, কিন্তু নেই প্রধান শিক্ষক। বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর একটি বড় অংশে এভাবেই খুঁড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিভাগের মোট ৬ হাজার ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২ হাজার ৫৯৯টিতেই প্রধান শিক্ষক নেই। অর্থাৎ প্রতি ১০টি বিদ্যালয়ের প্র

সরকারি হিসাবের বাইরে বরিশাল নগরে কয়েক গুণ বেড়ে গেছে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা। এসব যান চার্জ দিতে প্রতিদিন অন্তত ৬২ লাখ টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে। ফলে তীব্র বিদ্যুৎ ঘাটতির মুখে বাড়তি চাপ তৈরি হয়েছে, যা জনজীবনে ফেলছে নেতিবাচক প্রভাব। বরিশাল নগরে সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, ইজিবাইক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন এখনো তফসিলের গণ্ডিতে ঢোকেনি, ভোটের দিন-তারিখও অজানা। অথচ মেয়র পদ ঘিরে নগরীর রাজনীতিতে এরই মধ্যে শুরু হয়েছে ভোটের আগাম লড়াই। কে হবেন দলীয় প্রার্থী, কার ওপর ভরসা রাখবে দল, আর শেষ পর্যন্ত কার পক্ষে যাবে ভোটের মাঠের সমীকরণ—এসব প্রশ্নে সরগরম বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভে

একটি বাঁক পেরোতেই সামনে আরেকটি বাঁক। কোথাও বাঁক এতটাই তীক্ষ্ণ যে বিপরীত দিক থেকে আসা যানবাহন শেষ মুহূর্তের আগে দেখা যায় না। কোথাও আবার সড়কের দুই পাশে গাছপালা, বাজার ও স্থাপনার কারণে দৃষ্টিসীমা আরও কম। এর মধ্যেই চলছে দ্রুতগতির বাস, ট্রাক, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহন। ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় সাম

তীব্র চিকিৎসক সংকটে বরিশাল বিভাগের সরকারি স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিভাগের ছয় জেলায় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের অনুমোদিত দুই হাজার ৪৩৮টি পদের মধ্যে ১ হাজার ৪৩২টিই শূন্য। অর্থাৎ এক হাজার ছয়জন চিকিৎসক দিয়ে চলছে বিভাগের কোটি মানুষের স্বাস্থ্যসেবা।

ধর্মীয় ও জনকল্যাণমূলক উদ্দেশ্যে দান করা ওয়াকফ সম্পত্তির প্রকৃত আয় গোপন করে কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বরিশালে। প্রশাসনিক দুর্বলতা, দীর্ঘদিন ভাড়া পুনর্নির্ধারণ না করা এবং তদারকির অভাবে অধিকাংশ ওয়াকফ সম্পত্তি আজ বেহাল ও বেদখলের মুখে। ওয়াকফ কার্যালয় সূত্রে জানা গেছে, বর