
মাদকাসক্তি, পারিবারিক বিশৃঙ্খলা আর অনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন কুমিল্লার লালমাইয়ের স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা ও ধর্ষণ মামলার আসামি সুমন মিয়া। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী অনেক আগেই সন্তানসহ তাকে ছেড়ে চলে গেছেন। রোববার প্রেস ব্রিফিংয়ে পুলিশ নিশ্চিত করে সুমনই এই নৃশংস হত্য

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার কিশোরী জান্নাতুল তাজমিন (১৫) কক্সবাজারে গিয়ে একটি আবাসিক হোটেলে রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে ‘স্ত্রী’ পরিচয়ে এক রাত অবস্থান করে। হোটেলের নিবন্ধন খাতায় তাজমিনের নাম ‘তানজু আক্তার’ ও বয়স ১৮ বছর উল্লেখ করে তাকে রিয়াজের স্ত্রী হিসেবে দেখানো হয়। হোটেল কর্তৃপক্ষে

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে তার নিখোঁজ হওয়ার আগের কয়েক দিনের নানা তথ্য। ফেসবুকের মাধ্যমে রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে উঠেছিল তার।

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের আগে কোথায় ছিল, কী করেছিল এসব প্রশ্নের মধ্যে সামনে এসেছে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের একটি দোকানে তার আইফোন চার্জ দেওয়ার তথ্য। রায়া ফ্যাশন নামের দোকানে গিয়ে প্রায় ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন। চার্জ দেওয়ার সময় দোকানের

কুমিল্লায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা যেন কোনোভাবেই থামছে না। ইশায়াত শাহরিয়ার অপ্রিতমের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার ধানক্ষেত থেকে উদ্ধার করা হলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ। পরপর এমন ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে শিশু-কিশোরদের নিরাপত্তা আসলে কোথায়। আর কত প্রা

কাঁটাতারের ওপারে ভারতের ত্রিপুরা, এপারে কুমিল্লার গোমতীপাড়ের জনপদ। সীমান্তঘেঁষা এসব এলাকায় দীর্ঘদিনের দারিদ্র্য, বেকারত্ব, কর্মসংস্থানের সংকট ও শিক্ষার ঘাটতির সঙ্গে মাদক ও চোরাচালানের বিস্তারের যোগসূত্র দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, জীবিকার নিরাপদ ও বৈধ সুযোগ সীমিত থাকায় সীমান্তের কিছু মা

সকাল হলেই ব্যস্ত সড়ক পেরিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সুনিল চন্দ্র দাস। গন্তব্য কুমিল্লা সিটি কলেজ। ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল নয়, দীর্ঘদিন ধরে সাইকেলই তাঁর কর্মস্থলে যাতায়াতের প্রধান বাহন। কলেজে পৌঁছে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে যান, পাঠদান করেন শিক্ষার্থীদের। শিক্ষকতা জীবনের দীর্ঘ পথ পেরিয়েও বদল

ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির সূত্রে পরিচয়। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব। একপর্যায়ে ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের আইফোনের প্রতি লোভ হয় কয়েকজনের। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে শুরু হয় তাকে হত্যার পরিকল্পনা। পরে ছবি তোলার কথা বলে অপ্রতিমকে নিয়ে যাওয়া হয় কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায়। স

সকাল ৮টা। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভিড়। কারও হাতে টিকিট, কেউ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন চিকিৎসকের কক্ষের সামনে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কক্ষেই নেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। কোথাও ইন্টার্ন চিকিৎসকেরা রোগী দেখছেন, কোথাও আবার চিকিৎসকের অপেক্

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়ন ভূমি কার্যালয়ের জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ১৮ বছর ধরে বেদখলে থাকা জমি উদ্ধারে হয়নি কোনো উচ্ছেদ অভিযান। নিজেদের দখল ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরেজমিন দেখা যায়, ভূমি কার্যালয়ের পাশে

কৃষকের ফসল সংরক্ষণে সরকারি খরচে স্থাপিত ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’-এর অকার্যকারিতা নিয়ে এশিয়া পোস্টে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তদন্তে নামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। দীর্ঘ মাঠপর্যায়ের অনুসন্ধান শেষে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত এসব হিমাগারের কার্যকারিত

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দান করা ৪৮ শতক জমির মূল্যকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি আয়োজিত এক মাহফিলে ওই জমির আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা বলে ঘোষণা করা হলেও, জমিদাতা ওবায়দুল মোস্তফা ওরফে জসিম স্বয়ং দাবি করেছেন, জমিটির বর্তমান

কুমিল্লা শহরের কাঁটাবিল এলাকা। অপরাধীদের আধিপত্য যেখানে সীমাহীন। গড়ে তোলা হয় মাদক কারবারের সংঘবদ্ধ চক্র। সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া নিত্য দিনের ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়–কাঁটাবিলে ঢুকতে গেলে পুলিশকে সঙ্গে নিয়ে যেতে হতো যৌথ বাহিনী। এলাকাটিতে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তারকারীদের একজন আবু হানিফ

সঠিক সময়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছ থেকে ফসলের বীজ পান না কৃষকরা। সরবরাহ ব্যাহত হওয়ায় কৃষকরা ঝুঁকছেন বেসরকারি প্রতিষ্ঠানের দিকে। সংকুচিত হয়ে আসছে বিএডিসির ব্যবসা। কৃষিনির্ভর দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কুমিল্লায় গত পাঁচ বছরে বিএডিসি থেকে বীজ বিক্রি কমেছে প্রায় ১৬ শ

প্রায় তিন দশক ধরে কুমিল্লা বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট ওঠা-নামা বন্ধ। অথচ এখনও প্রতিদিন আন্তর্জাতিক রুটের ৩৫ থেকে ৪০টি ফ্লাইট এই বিমানবন্দরের নেভিগেশন সিগন্যাল ব্যবহার করছে। এর মাধ্যমে প্রতি মাসে সরকারের আয় হচ্ছে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা।

দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারে উদ্বোধনের পর স্থাপন করা প্রায় দেড় শতাধিক স্ট্রিট লাইট একে একে উধাও হয়ে গেছে। লাইটের সঙ্গে চুরি হয়েছে বৈদ্যুতিক তারও। তবে এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনার বিপুলসংখ্যক সরকারি সম্পদ কীভাবে হারিয়ে গেল, কারা চুরি ক