logo

জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব

জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব
বিতার্কিকদের সঙ্গে অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

দেশের ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার দিনব্যাপী ‘জুডো জাতীয় বিতর্ক উৎসব-২০২৬’ শেষ হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানে আয়োজিত এ উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনটি পৃথক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। বিতার্কিক ও বিচারকসহ উৎসবে অংশগ্রহণ করেন পাঁচ শতাধিক ব্যক্তি।

Advertisement

উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ৫-০ ব্যালটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটার্সকে (ডিসিইউ) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

কলেজ পর্যায়ে ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মিরপুর ক্যান্ট পাবলিক ডিবেটিং ক্লাব রানার্সআপ হয়। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব-০৮। এ বিভাগে রানার্সআপ হয়েছে আইডিয়াল ডিবেটিং ক্লাব-০১০।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো) আয়োজিত এ উৎসবে মিডিয়া পার্টনার ছিল ডেইলি স্টার, চ্যানেল ওয়ান ও এশিয়া পোস্ট। সহযোগী পার্টনার হিসেবে ছিল প্রথম আলো এবং লজিস্টিক পার্টনার ছিল উত্তরণ।