logo

আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অপসারণ

আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অপসারণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি : এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। এ পদ থেকে মাহমুদুর রহমানকে অপসারণ করে তার স্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পান মাহমুদুর রহমান। তার অপসারণের দাবিতে গত ৮ নভেম্বর উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরে রোববার (১৫ নভেম্বর) তারা শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে আন্দোলন করেন।

শিক্ষার্থীদের স্মারকলিপি ও আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালক পদে পরিবর্তন আনে। মাহমুদুর রহমানের স্থলে প্রক্টর ইসমাইল হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য স্যার পরিচালক পরিবর্তন করেছেন। তাদের দাবি অনুযায়ী একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট