logo

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু, লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন, লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ এবং লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম টিটু।

লালবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা গত ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের অর্থায়নে সহায়তা ও আয়োজনে অংশগ্রহণ করেছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট