logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
জব্দ করা গাঁজাসহ গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

রোববার (২২ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

Advertisement

গ্রেপ্তাররা হলেন, মো. বাবু মিয়া ও বিউটি বেগম।

গোয়েন্দা-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রোববার বেলা সোয়া ১১টায় রমনা মডেল থানাধীন মগবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৮০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।