সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা

এশিয়া পোস্ট নিউজ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।

সমাবেশস্থলে ককটেল হামলার পর এনসিপির নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। সেখানে সমাবেশে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ করছেন তারা।