logo

গাইবান্ধায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুরনবী গ্রেপ্তার

গাইবান্ধায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুরনবী গ্রেপ্তার
গ্রেপ্তার নুরনবী বেপারী। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার সাঘাটায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক নেতা নুরনবী বেপারীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরনবী বেপারী উপজেলার ঝরা বর্ষা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি ঘুড়িদহ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এছাড়া গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সহসভাপতি ছিলেন।

Advertisement

সাঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নুরনবী বেপারীকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।