logo

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো। ছবি: এশিয়া পোস্ট

প্যারোলে মুক্তি পেয়ে মা খাদিজা খাতুনের (৬৩) জানাজায় অংশ নিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাশরাফি হিরোর মা খাদিজা খাতুন (৬৩)। পরে পরিবারের পক্ষ থেকে আবেদন করলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ​জানাজা ও দাফন কাজ শেষে মাশরাফি হিরোকে পুনরায় সিরাজগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ২৩ মে ঢাকার গুলিস্তান এলাকা থেকে মাশরাফি হিরোকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, মায়ের মৃত্যুর কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সিরাজগঞ্জ কারাগার থেকে আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরোকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মায়ের জানাজা শেষে ফের তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।