logo

চট্টগ্রামে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

চট্টগ্রামে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত পুলিশের টহল গাড়ি। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুই কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মিল্টন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টহল দিচ্ছিল পুলিশের একটি পিকআপ ভ্যান। এ সময় পেছন থেকে আসা সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কনস্টেবল শফিক ও রানাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এশিয়া পোস্টকে বলেন, বাসের ধাক্কায় আমাদের টহল গাড়ির ছয় সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট