logo

আওয়ামী লীগ জঙ্গি-সন্ত্রাসীদের দল: নিপুণ রায়

আওয়ামী লীগ জঙ্গি-সন্ত্রাসীদের দল: নিপুণ রায়
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে আওয়ামী লীগকে ‘জঙ্গি ও সন্ত্রাসীদের দল’ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহপুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি ও সন্ত্রাসীদের দল, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে।

দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জনগণকে সহযোগিতা করতে, জনগণের পাশে থাকতে এবং সরকারকে সার্বিক সহযোগিতা করতে এখন থেকে রাজপথে থাকব। রাজপথে থেকে মানুষের জানমালের হেফাজত করব এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসসহ সব প্রতিপক্ষকে মোকাবিলা করব—এটাই হোক আজ আমাদের শপথ।

শোভাযাত্রা ও সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট